কমল কৃষ্ণ দে,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে যৌথ বাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মাটিরাঙ্গা সেনা ক্যাম্প থেকে এই মহড়াটি শুরু হয়। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করতেই এই মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা প্রশাসন, আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
মহড়ার মূল উদ্দেশ্য ছিল ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি যাচাই করা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভূঞাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন। মহড়া শেষে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছায়। এতে নির্বাচনকে কেন্দ্র করে জনমনে স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশের অনুভূতি সৃষ্টি হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ ধরনের যৌথ অভিযান ও মহড়া নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এ মহড়ার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির দৃঢ় বার্তা জনগণের কাছে পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


