Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জানমাল হেফাজতে রাখার আহ্বান-ডিআইজি রেজাউল হকের 

নির্বাচন ঘিরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভায়

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩২ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ প্রশাসন।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি বিকেলে সাড়ে ৬ টায় সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. রেজাউল হক বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারির আগে ও পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, নির্বাচনের তিন দিন অধিকাংশ পুলিশ সদস্য ভোটকেন্দ্র ও মাঠপর্যায়ের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন। এ সময় চুরি, ছিনতাইসহ কিছু অপরাধের ঝুঁকি বেড়ে যেতে পারে। এজন্য সাধারণ মানুষকে সচেতন করা জরুরি। সবাই যেন নিজেদের অতি মূল্যবান জিনিসপত্র নিরাপদে সংরক্ষণ করেন, সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

 

ডিআইজি আরও বলেন, নির্বাচনকেন্দ্রিক সময়ে অতিরিক্ত ব্যাংক লেনদেন, সন্দেহজনক আর্থিক কার্যক্রম কিংবা অবৈধ লেনদেনের ঘটনা নজরে এলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ করছি।

 

একই সঙ্গে চোরাকারবারি ও অপরাধী চক্র এই সময়ে বেশি সক্রিয় থাকে। তাদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন।

 

সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠপর্যায়ের বাস্তব চিত্র, নির্বাচনকালীন সম্ভাব্য চ্যালেঞ্জ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের সঙ্গে তুলে ধরেন। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

 

 

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথা-নগরকান্দার প্রত্যেকটা মাদ্রাসা মজিদ উজ্জ্বল করা হবে: শামা ওবায়েদ
  • প্রচারণায় বাধার অভিযোগ,ইশতেহার ঘোষণা হামিদীর
  • বিবেক কখনো বিক্রির বিষয় হতে পারে না: রুমিন ফারহানা
  • গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
  • হবিগঞ্জ-২ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদের সাংবাদিক সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম