ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত পথসভায় বলেছেন, চরমোনাইয়ের পীর জামায়াতে ইসলামীকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, দেশের প্রখ্যাত আলেমরাও এই অপপ্রচার প্রত্যাখ্যান করেছেন।
ফখরুল আরও বলেন, ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে কেউ বেহেশতে যাবে না।” তিনি সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে অংশ নিতে আহ্বান জানান।

