রাজবাড়ী-১ আসনের বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দেশে পরিকল্পিতভাবে ভোট কেনার ষড়যন্ত্র ও নৈরাজ্যের চেষ্টা চলছে। ভোটারদের আইডি কার্ড ও মোবাইল ফোন সংগ্রহ করে ভোটের অধিকার হরণ করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটলে এ অঞ্চলে আগুন জ্বলে উঠবে।
সোমবার বিকেলে শহীদ খুশী রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রার্থী বলেন, তিনি সারাজীবন এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করেছেন। “আমি শুধু রাজবাড়ী নয়, পুরো বাংলাদেশকে বদলে দিতে চাই। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চাই,” যোগ করেন তিনি।
সভা শেষে একটি বিশাল শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে নেতাকর্মীরা বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী উত্তাপ বৃদ্ধি পায়।

