সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে প্রস্তাবিত কলেজের নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মোহাম্মদ নজরুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন শেষে সদর ইউনিয়নের গলইখালীর সম্মুখে মহাসড়ক সংলগ্ন প্রস্তাবিত কলেজ স্থানের অবস্থা পর্যালোচনা করেন। সফরসঙ্গী ছিলেন সুনামগঞ্জ সেকশন অফিসার প্রমেন্দ্র কুমার রায় ও স্থানীয় শিক্ষক ও আবেদনকারী কবি অসীম সরকার।
পরিদর্শক জানান, পরিদর্শনের ফলাফল উর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থানীয়রা কলেজ নির্মাণকে চার ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।

