Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‎শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী বাস খাদে পরে ২০ জন আহত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৬ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, দুর্ঘটনা
A A
0

‎শাওন বেপারী, ‎শরীয়তপুর প্রতিনিধি:
‎

‎শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চারপাশে চিৎকার ও আর্তনাদের পরিবেশ সৃষ্টি হয়।
‎
‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পদ্মা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে শরীয়তপুরের নড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুরের দিকে বাসটি ঠান্ডার মোড় এলাকায় পৌঁছালে সড়কের দুই পাশে চলমান সংস্কার কাজের কারণে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ে। এ সময় বাসচালক নিয়ন্ত্রণ হারালে একটি চাকা সড়কের পাশের খাদে পড়ে যায়। মুহূর্তেই ভারসাম্য হারিয়ে বাসটি পাশের একটি ডোবায় উল্টে পড়ে।
‎
‎দুর্ঘটনায় বাসচালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ডোবায় পড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেকেই ভাঙা কাচ ঠেলে বের হওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে জানালা ও দরজা ভেঙে আটকে পড়াদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন।
‎
‎আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
‎
‎দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়রা সড়কের সংস্কারকাজ চলাকালে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

 

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জ-২ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদের সাংবাদিক সম্মেলন
  • পুরোনো আসন উদ্ধারে মরিয়া জামায়াত, ছাড় দিতে নারাজ বিএনপি
  • জানমাল হেফাজতে রাখার আহ্বান-ডিআইজি রেজাউল হকের 
  • মৌলভীবাজার-৪ আসনে এনসিপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
  • সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করা হবে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম