গোপালপুরের মারকাজুল কুরআন মাদ্রাসা রবিবার সন্ধ্যায় ২৮ জন হাফেজ ছাত্রকে বরকতি পাগড়ি এবং ৫ জন হাফেজা ছাত্রীকে হিজাব প্রদান করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য দোয়া, নসিয়ত ও ভবিষ্যৎ সাফল্যের আশীর্বাদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক সভাপতিত্ব করেন। পাগড়ি বিতরণ ও দোয়া পরিচালনা করেন পীরে কামেল হাফেজ হযরত মাওলানা শামসুজ্জামান খান। প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ খন্দকার জাহাঙ্গীর আলম।
এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশাসন, শিক্ষাজীবন ও দেশের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

