Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডোমারে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৪ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন
A A
0

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলায় রোববার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

মিছিল শেষে ডোমার বাসস্ট্যান্ড এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ডোমার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আল আমিন। বক্তব্য রাখেন নীলফামারী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এইচআরডি সম্পাদক রবিউল ইসলাম, সংগঠনের সাবেক জেলা সভাপতি নুর ইসলাম এবং ডোমার উপজেলা যুব বিভাগের সভাপতি মো. সোহেল রানা।

বক্তারা বলেন, আইনের শাসন নিশ্চিত করা এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। এছাড়া, তারা নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ হিসেবে গণভোটকে কাজে লাগানোর আহ্বান জানান।

সমাবেশ থেকে উপস্থিত জনসাধারণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা হয়। মিছিল ও সমাবেশে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চরমোনাইয়ের পীরের মতে জামায়াতে ইসলামী বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী: মির্জা ফখরুল
  • নির্বাচনে অনিয়ম হলে এ অঞ্চলে আগুন জ্বলবে: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
  • গণভোটে ‘হ্যাঁ’ ভোটে দেশ পাল্টে যাবে:প্রধান উপদেষ্টা
  • মধ্যনগর কলেজের প্রস্তাবিত স্থানের পরিদর্শন সম্পন্ন
  • ‎শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী বাস খাদে পরে ২০ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম