ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উজিরপুর পৌরসভার আয়োজনে গত ৮ ফেব্রুয়ারি বিকেল ৫:৩০ মিনিটে মহিলা কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উজিরপুর পৌর জামায়াতে ইসলামের আমীর মোহাম্মদ আল-আমিন সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বরিশাল অঞ্চলের নির্বাচন পরিচালক ফখরুদ্দিন খান রাজী। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
প্রধান বক্তা বরিশাল জেলা বিএনপির সহ-সভাপতি ও সদ্য জামায়াতে ইসলামে যোগদানকারী মোহাম্মদ গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার ছিলেন। এছাড়া বরিশাল জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বেকার ভাতা প্রদানের পরিবর্তে সবাইকে আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া খুন, সন্ত্রাস, চাঁদাবাজি ও ধর্ষণসহ সব ধরনের অপরাধ নির্মূল করা হবে। তারা দেশের মানুষকে স্বাধিকারভিত্তিক জীবন নিশ্চিত করতে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভোট দেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে অংশগ্রহণকারীরা আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে ১১-দলীয় জোট সমর্থন করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ খোকন সরদার।
বৈঠকে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পৌরসভার কিছু বিএনপি নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামে যোগ দেন।

