Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভোমরা বন্দরে ঢুকল ২২ হাজার মেট্রিক টন চাল

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪২ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in অর্থনীতি
A A
0
এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা :
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে গত একমাসে ভারত থেকে চাল আমদানি হয়েছে ২১ হাজার ৭২৪ মেট্রিক টন।দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে ও সরকারি মজুত বাড়াতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৫ দিনে ভোমরা বন্দর দিয়ে এই চাল দেশে প্রবেশ করেছে বলে জানান কাস্টম কতৃপক্ষ।
সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা দ্রুততার সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চাল আমদানী করা শুরু করেছেন। মূলত বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ করতেই সরকারের এই বিশেষ উদ্যোগ।
সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোস্তফা কামাল জানান, খাদ্য অধিদপ্তর থেকে নতুন করে লক্ষাধিক মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দেশের অন্যান্য বন্দরের মতো ভোমরা দিয়েও বড় পরিসরে চাল আসছে এবং কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত পণ্য খালাসের বিষয়টি তদারকি করছে।
আমদানীকারক ব্যবসায়ীরা বলছেন, ভৌগোলিক অবস্থান ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ভোমরা স্থলবন্দর আমদানিকারকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। সাতক্ষীরার ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন,সাতক্ষীরার ভোমরা এখন পূর্ণাঙ্গ কাস্টমস হাউস। এখানে পণ্য খালাসে সময় কম লাগে এবং ব্যবসায়িক পরিবেশ আগের চেয়ে অনেক বেশি উন্নত। এ কারণে অন্যান্য বন্দরের তুলনায় ব্যবসায়ীরা এখান দিয়ে চাল আমদানিতে বেশি আগ্রহী হচ্ছেন।”
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতারা মনে করছেন, চালের এই বিশাল চালান বাজারে পৌঁছালে সাধারণ মানুষের ওপর বাড়তি দামের চাপ কমবে। একই সঙ্গে নিয়মিত আমদানি অব্যাহত থাকলে জাতীয় অর্থনীতিতেও এই বন্দর বড় ভূমিকা রাখবে।
কাস্টমস কর্তৃপক্ষের তথ্যমতে, নির্বাচনের আগ পর্যন্ত চাল আমদানির এই ধারা অব্যাহত থাকতে পারে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Tags: ভোমরাস্থলবন্দর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের তথ্য শিগগিরই জানানো হবে
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ‎ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা
  • বান্দরবানের ৭ ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো ব্যালট ও সরঞ্জাম
  • লায়ন নাজমুল কবির খোকন মেমোরিয়াল স্পোর্টস টুর্ণামেন্ট অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম