Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাইবান্ধা ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগদান করলেন ৪০ নেতা-কর্মী

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৫ am ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

‎সাঘাটা, গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামি আন্দোলন(চরমোনাই পীর) সাঘাটা থানার আমির ও জেলা কমিটির সদস্যসহ ৪০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগাদান করেছেন।
‎
‎রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে   জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখা আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের  বাংলাদেশ ইসলামি আন্দোলন(চরমোনাই পীর) সাঘাটা থানার আমির ও জেলা কমিটির সদস্য হযরত মাওঃ মোঃ আসাদুল্লাহ আল গালিবসহ, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) উপজেলা শাখার নেতা  হাফেজ রাসেল, হাফেজ জোবায়দুল ইসলাম, হাফেজ সাদ্দাম হোসেন, হাফেজ আব্দুল মালেকসহ আরও ৪০ জন নেতা-কর্মী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।
‎
‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা – ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আলী।  জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা আমির মাওলানা ইব্রাহিম আলী ও উপজেলা বাইতুল মাল সম্পাদক জাহিদুল ইসলাম ।
‎
‎অনুষ্ঠানে বক্তব্যে  দাঁড়িপাল্লার প্রার্থী  বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল ওয়ারেছ আলী।  বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আদর্শিক রাজনীতি ও সৎ নেতৃত্বের কারণে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে।
‎
‎ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) সাঘাটা উপজেলার  আমির, আসাদুল্লাহ আল গালিব জানান, ইসলামী আদর্শ বাস্তবায়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীকে সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করে স্বতঃস্ফূর্ত ভাবে এতে যোগদান করেছেন।

‎যোগদানকৃত নেতাকর্মীরা জুমারবাড়ি ইউনিয়নে আয়োজনকৃত রেলি ও আলোচনা সভায়ও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনের আগে মোবাইল লেনদেনে সীমাবদ্ধতা
  • প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • টাঙ্গাইলে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ
  •  জামায়াতের নির্বাচনী মিছিলে হামলা, নারীসহ ৩৫ জন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক
  • ভোমরা বন্দরে ঢুকল ২২ হাজার মেট্রিক টন চাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম