Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৮ pm ০৮, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি, সারাদেশ
A A
0

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শ্রীপুর পৌর শাখা।

রোববার বিকেলে শ্রীপুর চৌরাস্তা, শ্রীপুর বাজার ও টেংড়া রাস্তার মোড়ে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপি প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফ মোহাম্মদ ছিদ্দিকী ও রেজাউল করিম খোকন, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি ছিদ্দিক হোসাইন, শ্রীপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি বশির আহমেদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল্লাহ, সহ-সভাপতি শহিদুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম নয়, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবদল নেতা রাসেলসহ পৌর মৎস্যজীবী দলের অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগকালে বক্তারা বলেন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে পারলে গাজীপুর–৩ আসনের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইশতেহার ঘোষণা করে ভোটারদের সমর্থন চাইলেন জামায়াত প্রার্থী
  • বকশীগঞ্জে হাত পাখার গণমিছিল
  • সার পাচারে ঝিনাইগাতীতে জনি ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা
  • সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন
  • টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীদের প্রভাবশালী অবস্থান, বড় দলগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম