Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকার ১৩ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৭ pm ০৮, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

ঢাকা মহানগরের ১৩টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণের আগে ও পরে মোট ৯৬ ঘণ্টা সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিষেধাজ্ঞাটি ঢাকা-৪ থেকে ঢাকা-১২, ঢাকা-১৪ এবং ঢাকা-১৬ থেকে ঢাকা-১৮ সংসদীয় আসনে কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষের পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি জনসভা আহ্বান, আয়োজন বা তাতে অংশগ্রহণ করতে পারবেন না। একই সঙ্গে কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা আয়োজন কিংবা তাতে অংশ নেওয়াও নিষিদ্ধ থাকবে।

এই নিষেধাজ্ঞা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়।

এছাড়া উল্লিখিত সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ধরনের আক্রমণাত্মক বা বিশৃঙ্খলামূলক আচরণ করা যাবে না। ভোটার ও নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিদের হুমকি বা ভীতি প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি অস্ত্র বহন ও শক্তি প্রদর্শনের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব বিধান লঙ্ঘন করলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ন্যূনতম দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে।

 

Tags: ১৩টি সংসদীয় আসনজাতীয় সংসদ নির্বাচনমিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধসভা-সমাবেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইশতেহার ঘোষণা করে ভোটারদের সমর্থন চাইলেন জামায়াত প্রার্থী
  • বকশীগঞ্জে হাত পাখার গণমিছিল
  • সার পাচারে ঝিনাইগাতীতে জনি ট্রেডার্সকে ২৫ হাজার টাকা জরিমানা
  • সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন
  • টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীদের প্রভাবশালী অবস্থান, বড় দলগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম