এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা নাজমুল হক সাঈদীকে মোনাফেক বলে আখ্যায়িত করেছেন একই আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত। এম রশিদুজ্জামান মিল্লাত নাজমুল হক সাঈদীকে উদ্দেশ্য করে বলেন আমরা আপনাদের মত মোনাফেক নই। আমরা যা করি মানুষের জন্যই করি।
৭ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে বকশীগঞ্জ খাতেমুন মঈন ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় এম রশিদুজ্জামান বিল্লাত এসব কথা বলেন।
তিনি বলেন, নাজমুল হক সাঈদী আমাকে উদ্দেশ্য করে বলেছেন দুর্নীতি করার কারনে আমি ১৮ বছর নির্বাচন করতে পারি নাই। তিনি বলেন, আমাদের তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও আমাদের বড় বড় নেতারা কী তা হলে দুর্নীতিবাজ ? যদি তাই মনে করে থাকেন তা হলে আপনাদের বড় বড় নেতাদের ফাসিঁ হয়েছে তা হলে ঠিকই তারা যুদ্ধাপরাধী ছিলো । আমরা বলেছি ১/১১ এর সরকার আমাদেরকে হয়রানি করার জন্য যে কাজ গুলো করেছেন আপনি আওয়ামীলীগের মত তার সমর্থণ দিলেন। এ কারণে আওয়ামীলীগের একটি ভিন্ন চিত্র আপনাদের মাঝে দেখতে পাচ্ছি। আওয়ামীলীগের চিত্র বাংলাদেশের মানুষ দেখতে চায়না।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আওয়ামীলীগ হলো হায়নার। আপনিও হায়নার বাচ্চার মত কাজ করছেন। কাজেই আমাদের মধ্যে যে সোহার্দপূর্ণ পরিবেশ ছিলো তা নষ্ট করছেন। নাজমুল হক সাঈদীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি পায়ে পারা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের নেতা কর্মীরা সাবলীলভাবে ভোট প্রার্থনা করছেন। কিন্তু আপনার মোনাফেকি কথায় নিজের সম্মান হানি করছেন।
এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, আমাদের চেয়ারম্যানসহ অসংখ্য নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। বর্তমান চেয়ারম্যানকে দেশান্তরি করা হয়ে ছিলো। আপনাদের বড় বড় নেতাদের নামেও মিথ্যা মামলা দিয়ে ফাসিঁ দেওয়া হয়েছে। তষনকার মামলা সব গুলো ছিলো মিথ্যা। আর আপনার যদি সত্য বলে স্বীকার করে নেন তা হলে আপনাদের যে সকল নেতার ফাসিঁ হয়েছে তাতে আপনারা খুশি হয়েছেন। তিনি সোহার্দপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার আহবান জানা।
সভায় আরও বক্তব্য রাখেন বিএিনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম।
সভায় আরও বক্তব্য রাখেন বিএিনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম।
আব্দুল কাইয়ুম বলেন, জামায়াতে ইসলামীকে আমরা ১৯৭১ সালেই চিনেছি। তারা ছিলেন রাজাকার আলবদর। তারা ছিলেন মুক্তিযুদ্ধর বিপক্ষের শক্তি। পাকাহানাদার বাহিনীকে সহায়তা করে তারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি পিপি এডভোকেট আনিসুজ্জামান গামা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাকিল তালুকদার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি পিপি এডভোকেট আনিসুজ্জামান গামা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাকিল তালুকদার।

