Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাভারের শাহীবাগে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৪ pm ০৮, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:

ঢাকা–১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থনে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহীবাগ এলাকায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান। তিনি বক্তব্যে বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার রক্ষায় সচেতন থাকার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মোল্লা। সঞ্চালনা করেন পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস খান, সিটিজেন ক্লাবের সভাপতি কামরুজ্জামান খান লিটন, যুবদল নেতা তাজুল ইসলাম, বিএনপি নেতা মশিউর রহমান মুকুল, লুৎফর রহমান, মিজানুর রহমান, মালেক মেম্বার, যুবদল নেতা নাজমুল ইসলাম রুবেল, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাবু, কাওসার হোসেন কাকন, আশিকুর রহমান নয়ন, মালেশিয়া উত্তর প্রদেশ তামান্ডা বিএনপির সভাপতি মো:রুবেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে আসন্ন নির্বাচনে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ব্যাপক গণসংযোগ চালানোর আহ্বান জানান এবং স্থানীয় ভোটারদের সমর্থন কামনা করেন। সভা শেষে নেতাকর্মীরা এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগে অংশ নেন।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোটকেন্দ্র আগে গিয়ে ‘হ্যাঁ’ তে সিল মারবেন পরে মার্কা খুজবেন – স্বতন্ত্র প্রার্থী সাব্বির
  • র‍্যাব-৫ এর অভিযানে গোমস্তাপুরে বিপুল অস্ত্র উদ্ধার
  • নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাকের
  • চাঁদাবাজি থেকে মুক্তি চায় মানুষ, নির্বাচনে বসন্তর কোকিল বয়কট কর‌বে- হাসনাত আব্দুল্লাহ
  • নারী নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জায়মা রহমানের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম