ঝালকাঠির নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার ও ল্যাব অপারেটর জাহিদুল ইসলাম (৩৫) বিরুদ্ধে নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী নারীর অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১৭ জুন জাহিদুল ইসলাম প্রতিবেশী এক বিবাহিত নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করেন। এরপর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারী থেকে টাকা ও স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকা হাতিয়ে নেন। ২০২৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়িতে একা পেয়ে ওই নারীকে ধর্ষণের ঘটনা ঘটে।
নলছিটি থানার ওসি আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিদ্যালয় প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ জানান, অভিযুক্ত ল্যাব অপারেটরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

