Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরের কাটারী ভোগ চাল ও লিচু বিশ্ববাজারে নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪০ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঐতিহ্যবাহী কৃষিপণ্য কাটারী ভোগ চাল ও লিচুকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দিনাজপুর শুধু দেশের খাদ্যভাণ্ডার নয়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিশক্তির অন্যতম প্রতিনিধি হওয়ার সম্পূর্ণ সক্ষমতা রাখে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় তিনি বলেন, “দিনাজপুর আমার নানীর বাড়ি এবং এই এলাকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমি নানিবাড়ির মানুষদের কাছে ভোট চাই এবং আশা করি তারা আমাকে বিজয়ী করবেন।”

তারেক রহমান দিনাজপুরের কৃষিসম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, এখানকার উর্বর মাটি ও পরিশ্রমী মানুষের কারণে কাটারী ভোগ চাল ও লিচু দেশব্যাপী সেরা। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করলে এগুলো বিশ্ববাজারে রপ্তানি করা সম্ভব এবং বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে।

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে কৃষিপণ্যভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এতে কৃষকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এবং বেকার যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বিগত সরকারের কৃষি অবহেলার সমালোচনা করে তিনি বলেন, “উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু কৃষক ন্যায্য মূল্য পায়নি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বাস্তব সত্য ভুলে সরকার কৃষকদের বঞ্চিত করেছে।” তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তারেক রহমান দিনাজপুর অঞ্চলে আধুনিক কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, সংরক্ষণাগার ও রপ্তানিমুখী শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন। এর ফলে কৃষিপণ্যের অপচয় কমবে এবং আন্তর্জাতিক মান অনুযায়ী পণ্য রপ্তানি সহজ হবে।

তিনি তিস্তা মহাপরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, পানির সুষম বণ্টন নিশ্চিত করা হবে এবং তিস্তা অববাহিকার মানুষকে মরুকরণের ঝুঁকি থেকে রক্ষা করা হবে। কৃষি ও পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, কৃষিবান্ধব ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের ধানের শীষ প্রতীক হাতে তুলে দেন।

Tags: #দিনাজপুর #কাটারিভোগচাল #লিচু #কৃষি #বিশ্ববাজার #তারেকরহমান #বিএনপি #নির্বাচন #কৃষি_উন্নয়ন #রপ্তানি #কৃষক #উন্নয়নমূলকরাজনীতিতারেক রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
  • মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত 
  • শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতি নতুন প্রাণের স্পন্দনে জেগে ওঠেছে
  • ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান
  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম