Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জের পশ্চিম পাগলায় ১৫ প্রবাসীকে সংবর্ধনা প্রদান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩২ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি:

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে শনিবার (৭ ফেব্রুয়ারি) ১৫ জন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করেছে পাগলা পশ্চিমপাড়া ইমদাদিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসার ধারাবাহিক সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে প্রবাসীদের এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি আইয়ুব উদ্দিন। মাদ্রাসার মুহতামিম মাও. আতিকুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক, সমাজকর্মী মফিজুর রহমান, শাহীন আহমদ, মাও. মনিরুল ইসলাম ও মুজিবুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে গ্রামের মুরব্বি ক্বারী আমান উল্লাহ, কালাধন মিয়া, মো. নূরুল ইসলাম, মেম্বার নূরুল হক, পশ্চিমপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি আতাউর রহমান, আসদ উল্লাহ, সরুজুল ইসলাম, তজম্মুল হক, নজমুল হক, নবী হোসেন, শহিবুর রহমান, সাবিত মিয়া, আবু মিয়া, গৌছ নূর, সাদিকুল ইসলাম, নজরুল ইসলাম, আবদুল আলীম, ফয়েজ আহমদ, ইসলাম উদ্দিন, আবদুল বারিক ও শুকুর আলী উপস্থিত ছিলেন।

সভা শেষে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় প্রবাসী ইশাদ আলী, মুক্তাদির আহমদ, জহির উদ্দিন, আল আমিন, সাইফুল ইসলাম, সেজাক নূর, সজিবুল ইসলাম, কবির আলী, জাহিদুল ইসলাম, আবদুল আজিজ, শামসুল হক, মহাবুর রহমান, রিমন আহমদ, রোমান আহমদ ও সাবিজ নূরের হাতে। প্রবাসীরা মাদ্রাসা নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

মুহতামিম মাও. আতিকুল হক বলেন, “দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও মাদ্রাসা নির্মাণে সকলের সহযোগিতা গুরুত্বপূর্ণ। প্রবাসীদের সহায়তা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।

Tags: প্রবাসী সংবর্ধনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
  • মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত 
  • শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতি নতুন প্রাণের স্পন্দনে জেগে ওঠেছে
  • ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান
  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম