Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমরা গোলামি নয়, আজাদির রাজনীতি চাই’

কুলাউড়ায় ডা. শফিকুর রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২০ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News
A A
0
উৎফল বড়ুয়া, সিলেট 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা গোলামির  রাজনীতি চাই না, আজাদীর রাজনীতি রাজনীতি চাই। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণকে সম্পৃক্ত করে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র হাই স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “১১ দলীয় জোট রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তর করা হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
কুলাউড়ার চা শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, “এই অঞ্চলে বিপুল সংখ্যক চা শ্রমিক রয়েছেন, অথচ তারা ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত। আমরা ক্ষমতায় গেলে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করবো। আমি কুলাউড়ায় ছায়া এমপি হিসেবে দায়িত্ব পালন করবো।”
তিনি আরও বলেন, “মৌলভীবাজার-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলেই সেই ভোট আমাকে দেওয়া হবে।”
মৌলভীবাজার  ২ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এড. এহসানুল্ মাহবুবুর জোবায়ের,সিলেট মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের এম পি  পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম,মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান,জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদের সদস্য আব্দুল কুদ্দুস নোমান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুনতাজিম, নায়েবে আমীর মো. জাকির হোসেন ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া উপজেলা আহ্বায়ক ফারুক উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আহমদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুর রহমান, সহ-সভাপতি আব্দুস শাকুর, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেলসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে কুলাউড়া উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জনসভায় বিপুলসংখ্যক নারী কর্মী উপস্থিতি ছিলেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
Tags: ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারেবাংলাদেশ জামায়াতে ইসলামী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
  • মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত 
  • শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতি নতুন প্রাণের স্পন্দনে জেগে ওঠেছে
  • ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান
  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম