Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারী-২ ও বাগেরহাট-৩ জামায়াত প্রার্থী আব্দুল ওয়াদুদের উন্নয়নের রূপরেখা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৬ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন
A A
0

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি:

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদু শুক্রবার বিকেলে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের বাসস্ট্যান্ড মাঠে নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও ন্যায়ের শাসনের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ আব্দুল ওয়াদু বলেন, “জোর করে বা ভয় দেখিয়ে জামায়াতে ইসলামীকে পরাজিত করা যাবে না। গুম-খুনের রাজনীতি ও সহিংসতার সংস্কৃতিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ আর নৃশংসতা গ্রহণ করবে না।” তিনি রামপাল-মোংলার মানুষের জন্য শান্তি, নিরাপত্তা ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেন।

এ্যাডভোকেট শেখ ওয়াদু আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে মোংলা–রামপাল হবে সহাবস্থানের জনপদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দীর্ঘদিনের অবহেলার কারণে কঙ্কাল হয়ে থাকা খুলনা-মোংলা মহাসড়কে চার রেল সংস্কারের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোংলা নদীর ওপর একটি সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্ল্যা রহমাতুল্লাহ। তিনি বলেন, “মোংলা–রামপালের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠিতভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব।”

সমাবেশ শেষে প্রার্থী স্থানীয় জনতার সঙ্গে মতবিনিময়কালে উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন নিয়ে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আলহাজ্ব মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুল জ্জামান জিহাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামান আছাদসহ অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফরিদপুরে পুকুর থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
  • মানিকগঞ্জে প্রমথচন্দ্র বিদ্যায়তনের নবীন বরণ অনুষ্ঠিত 
  • শীতের জীর্ণতা ঝরিয়ে প্রকৃতি নতুন প্রাণের স্পন্দনে জেগে ওঠেছে
  • ঐক্য সরকার নয়, এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি: তারেক রহমান
  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম