Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গ্রিনল্যান্ডে নতুন ইতিহাস গড়ছে ফ্রান্স

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৮ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, বিশ্ব
A A
0

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) গ্রিনল্যান্ডের রাজধানী নুকে ফ্রান্সের কনসাল জেনারেল হিসেবে জ্যাঁ-নোয়েল পোয়রিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দেশটি প্রথম গ্রিনল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ হিসেবে দূতাবাস চালু করেছে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রিনল্যান্ডে পৌঁছে দায়িত্ব গ্রহণের মাধ্যমে নুকে ফ্রান্সের প্রথম কনস্যুলেট জেনারেলের কার্যক্রম শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে গ্রিনল্যান্ড সফরের সময় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে ঘোষণা দিয়েছিলেন, তার ধারাবাহিকতায় ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় তাদের কনস্যুলার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। এর মাধ্যমে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে গ্রিনল্যান্ডে কনস্যুলেট জেনারেল স্থাপন করেছে।

নতুন কনসাল জেনারেল গ্রিনল্যান্ডে বসবাসরত ফরাসি নাগরিকদের সেবা দেওয়ার পাশাপাশি গ্রিনল্যান্ডের সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে কাজ করবেন বলে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, ফ্রান্স, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও একাধিক গুরুত্বপূর্ণ যৌথ প্রকল্প রয়েছে। একই সঙ্গে ডেনমার্কের ভৌগোলিক অখণ্ডতার প্রতি ফ্রান্সের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে নতুন করে আগ্রহ দেখান। তিনি রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কিত জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করেন এবং ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চল দখলের বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন।

 

Tags: গ্রিনল্যান্ডের রাজধানী নুকদূতাবাস চালু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আইরামের গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে “মননসভা”-এর পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন
  • ফরিদপুর-৪ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলন
  • উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শ্যামনগরে ৯ ফেব্রুয়ারী নির্বাচনী জনসভা
  • পার্কে বেড়াতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে নলছিটি বালিকা বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম