Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এ বছরও রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না ওরশ স্পেশাল ট্রেন

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৯ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in অর্থনীতি
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি

ভারতের পর্যটন ভিসা বন্ধ থাকায় এ বছরও রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরে যাচ্ছে না ঐতিহ্যবাহী ওরশ স্পেশাল ট্রেন। ফলে শত বছরের বেশি পুরোনো এই ওরশ স্পেশাল ট্রেনের যাত্রায় টানা দ্বিতীয়বারের মতো ভাটা পড়লো।

আগামী ১৭ ফেব্রুয়ারি দিনগত রাতে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২৫তম বার্ষিক ওরশ শরীফ।জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তাজনিত বিভিন্ন কারণ দেখিয়ে ভারত সরকার পর্যটন ভিসা বন্ধ রাখে। এরই ধারাবাহিকতায় চলতি বছরেও রাজবাড়ী থেকে আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে ভারতের মেদিনীপুরে ওরশ স্পেশাল ট্রেন পরিচালনা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, ১৯০২ সালে চালু হওয়া এই ওরশ স্পেশাল ট্রেনটি ২০২১ ও ২০২২ সালে করোনা মহামারির কারণে এবং সর্বশেষ ২০২৫ ও চলতি ২০২৬ সালে ভারতীয় পর্যটন ভিসা বন্ধ থাকায় চলাচল বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ ২০২৪ সালে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে বাংলাদেশের মুরিদদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি ওরশ স্পেশাল ট্রেন ভারতের মেদিনীপুরে যায়। ভারত থেকে আগত ২২টি সাধারণ বসার কোচ এবং প্রতিবন্ধীদের জন্য ২টি দ্বিতীয় শ্রেণির লাগেজ কোচসহ মোট ২৪টি কোচে প্রায় ২ হাজার ২৫৭ জন বাংলাদেশি ওরশযাত্রী মেদিনীপুরে গমন করেন।

তথ্য অনুযায়ী, ট্রেনটি ১৪ ফেব্রুয়ারি ২০২৪ রাত ১০টায় রাজবাড়ী থেকে ছেড়ে ১৫ ফেব্রুয়ারি দর্শনা বর্ডার হয়ে গেদে পৌঁছে এবং ১৬ ফেব্রুয়ারি মেদিনীপুরে পৌঁছায়। ওরশ শেষে ট্রেনটি ১৮ ফেব্রুয়ারি রাত ১০টায় (ভারতীয় সময়) মেদিনীপুর থেকে যাত্রা শুরু করে ১৯ ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ীতে ফিরে আসে।

রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার ভারপ্রাপ্ত সভাপতি নাসিম শফি জানান, পশ্চিমবঙ্গের মেদিনীপুরে পবিত্র নূরনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ৩২তম এবং বড় পীর গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামশুল কাদের হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী (রহ.), যিনি ‘মওলাপাক’ নামে অধিক পরিচিত—তাঁর ১২৫তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ আগামী ১৭ ফেব্রুয়ারি রাতে মেদিনীপুরের জোড়া মসজিদে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই স্পেশাল ট্রেন পরিচালনার ব্যবস্থা করে আসছে। দেশভাগের পরও ঐতিহ্য রক্ষায় দুই দেশের রেল কর্তৃপক্ষ এই বিশেষ সেবা চালু রাখে। তবে করোনা মহামারি ও পরবর্তীতে পর্যটন ভিসা বন্ধ থাকায় সাম্প্রতিক বছরগুলোতে এই ঐতিহ্যবাহী ট্রেনের যাত্রা বন্ধ রয়েছে।

এদিকে মেদিনীপুরের ওরশের সাথে সামঞ্জস্য রেখে রাজবাড়ী শহরের বড় মসজিদ (খানকা শরীফ)-এও ১২৫তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এবারও বিপুল সংখ্যক ভক্তবৃন্দের সমাগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

 

Tags: ভারতমেদিনীপুররাজবাড়ী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেট ওসমানী মেডিকেলে উদযাপিত ‘বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬’
  • আমরা গোলামি নয়, আজাদির রাজনীতি চাই’
  • ভূরুঙ্গামারীতে চায়ের দোকানেই তৈরি হচ্ছে নির্বাচনি উত্তাপ
  • ঝালকাঠিতে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
  • শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় সাদিক কায়েমের উপস্থিতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম