Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৪ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার: 

ফরিদপুরে বিএনপির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগ যাচাই-বাছাইয়ে শৃঙ্খলাভঙ্গের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বহিষ্কৃত নেতারা হলেন—

বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু,

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু,

উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মীদের রাজনৈতিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, ফরিদপুর-(বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এর নির্বাচনী কার্যক্রমে অসহযোগিতা করার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, তারা দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ না করে ভিন্ন অবস্থান নেন। বহিষ্কৃতদের একজন শামসুদ্দিন মিয়া ঝুনু ওই আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তবে নির্বাচনী মাঠে তিনি সক্রিয় ছিলেন না।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করতে যাচাই-বাছাই শেষে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দলের সিদ্ধান্ত মানার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি
  • সৈয়দপুরে এনসিপির উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ
  • জামালপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের গণমিছিল
  • আইরামের গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে “মননসভা”-এর পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন
  • ফরিদপুর-৪ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম