Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৭: হাসপাতালে রিয়াজুল হান্নান, মামলা দায়ের

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৭ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন, রাজনীতি
A A
0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের শালদই এলাকায় নির্বাচনী প্রচারণা ও ভোটার স্লিপ প্রস্তুত করাকে কেন্দ্র করে বিএনপি (ধানের শীষ) ও জামায়াত ইসলামীর কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে এই সহিংসতায় অন্তত ৭ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাগুটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শালদই এলাকায় বিএনপি কর্মীরা বসে ভোটার স্লিপ প্রস্তুত করার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে আহত ব্যক্তিরা হলেন: ১. রাজীব জুম্মা (২৮) ২. মুখলেছুর রহমান ৩. কামাল হোসেন ৪. সালাম ৫. সোহাগ ৬. ফারুক ৭. লাল মিয়া মোড়ল (সভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপি) আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত কর্মীদের দেখতে যান সাবেক মন্ত্রী মরহুম ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্‌-র পুত্র ও গাজীপুর ৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং এই হামলার তীব্র নিন্দা জানান। ঘটনার পর রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। তাঁর সাথে কাপাসিয়ায় নিয়োজিত যৌথ বাহিনীর কর্মকর্তা, বিজিবি এবং থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারিতে রেখেছে। এই ঘটনায় আহত লাল মিয়া মোড়ল বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় নামীয় ৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামী করাহয়েছে। এজাহারভুক্ত আসামীরা হলেন: ১. মো. জাহিদ (৩২), ২. মো. ওহিদ বেপারী (৪০), ৩. মো. সিদ্দিকুর রহমান (৪৫), ৪. মো. ইমতিয়াজ হোসেন বকুল (৫০) এবং ৫. মো. তুহিন (২৮)। পুলিশ জানিয়েছে, অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: গাজীপুরজামায়াতবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলের মাঠজুড়ে ফুলকপির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
  • প্রাইভেট পড়ে এক বাইকে ফিরছিল ৩ বন্ধু, প্রাণ গেল ২ জনের
  • আজ রোজ ডে, ভালোবাসার সপ্তাহের শুরু
  • রোববার সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • বিএনপি প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা নীলফামারীতে : তারেক রহমান।

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম