শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুরেও সংগঠনটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে থেকে র্যালি শুরু হয়। সেটি শহীদ ডা :জিকরুল হক সড়ক ও শেরে বাংলা সড়ক প্রদক্ষিণ করে। পরে জিআরপি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সভাপতি মো: মেহেদী হাসান, সেক্রেটারি মো: জাহিদ হোসেন, অফিস সম্পাদক মো: ফাইম ইসলাম। উপজেলা সভাপতি মেহেদী হাসান বলেন, ছাত্রশিবির দেশের ছাত্রসমাজকে নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উপস্থিত ছিলেন শহর ইসলামী ছাত্রশিবির সভাপতি মো: হাফিজুল ইসলাম, শহর সেক্রেটারি মো: হাবিবুল্লাহ মেজবা, বায়তুল মাল সম্পাদক রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী।

