Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি ক্ষমতায় এলে রাতে দরজা খোলা রেখেই মানুষ ঘুমাবে: হারুন অর রশিদ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৯ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ফলিমারা, হোসেনডাঙ্গা, কলিমহর বাজার ও গোপালপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পথসভায় অংশ নেন রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশিদ।

পথসভায় বক্তব্যে হারুন অর-রশিদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ভোট না দিতে দিতে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে আগ্রহ হারিয়ে ফেলেছে। তখন ভোটকেন্দ্রে না গেলেও ভোট হয়ে যেত। এমনকি মৃত মানুষের নামেও ভোট দেওয়া হয়েছে। এর ফলে ভোটাররা মনে করে ভোটের দিন কেন্দ্রে না গেলেও ভোট হয়ে যাবে।

তিনি বলেন, যদি এই অবস্থা চলতে থাকে এবং আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেওয়া হয়, তাহলে গত ১৭ বছরে আমরা যেভাবে অন্ধকারে ছিলাম, তার থেকেও বেশি অন্ধকারে আমাদের থাকতে হবে। তাই আমাদের সবাইকে ভোটের অধিকার আদায় করতে অবশ্যই ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। ১২ তারিখ কোনো হেলাফেলা করা যাবে না। এই দিনটিকে কাজে লাগাতে হবে। সবাই যার যার পছন্দের প্রতীকে ভোট দেবেন।

তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আমাদের প্রিয় নেতা, রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করা হবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে মানুষ রাতে ঘরের দরজা খোলা রেখেই নির্ভয়ে ঘুমাতে পারবে। ইনশাআল্লাহ, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেই নিরাপদ বাংলাদেশ আমরা উপহার দেব।

অন্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি আপনাকে ততক্ষণই নেতা মানবো, যতক্ষণ আপনি ধানের শীষের পক্ষে কাজ করবেন। যে ধানের শীষের বিপক্ষে কাজ করবে, তাকে গোনার টাইম নেই। দিনের আলোয় ধানের শীষের সঙ্গে থেকে রাতের অন্ধকারে যারা তলে তলে বিপক্ষে কাজ করছেন, তাদের ব্যাপারে আমাদের স্পষ্ট বোঝাপড়া আছে।”

পথসভায় এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাধেশ্যাম রাজেস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও কলিমহর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাবু বিধান কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, পাংশা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীরসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম