Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৭ বছর অপেক্ষায় এবার ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:০৮ pm ০৬, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই আমরা। যারা দেশে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে। হত্যা ও নির্যাতন করেছে। তাদের মুখে মুক্তিযুদ্ধের কথা শোভা পায় না।
১২ তারিখ দেশের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন৷ এই দিনের জন্য আমাদের ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে৷ তাই স্বাধীন ভাবে ভোটাধিকার প্রয়োগ করে এবার আমাদের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, খাস (পিএফ) জয়গায় কক্সবাজারে অনেকে বসবাস করেন। তাদের জন্য সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত (ব্যবস্থা) হবে।
জুমাবার ৬ ফেব্রুয়ারি কক্সবাজার বাহারছড়া গোলচত্বর মাঠে কক্সবাজার-৩ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজল এর সমর্থনে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এডভোকেট শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রাশেদ মোহাম্মদ আলীর পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন  বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
জনসভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজলসহ জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো মাঠ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জাসাস ও মহিলা দলের লাখো নেতৃবৃন্দের উপস্থিতিতে মুখর হয়ে উঠে।
Tags: বিএনপিসালাহউদ্দিন আহমদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম