Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানিকগঞ্জের শিবালয় কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৯:০৬ am ১৬, ফেব্রুয়ারী ২০২৫
in কৃষি
A A
0

মোঃ সায়েদুর রহমান,স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের শিবালয় কৃষকদের অধিকার নিশ্চিত করতে কৃষকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কৃষকরা তাদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নের অঙ্গীকার করেন।

শনিবার বিকালে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ফলসেটিয়া ও রাতে শিবালয় মডেল ইউনিয়নের আরিচা ঘাট কৃষক দলের উদ্যোগে পৃথক দুটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে কৃষকরা একত্রিত হয়ে তাদের দাবির পক্ষে একযোগ প্রচেষ্টা চালানোর দৃঢ় প্রতিজ্ঞা করেন।

কৃষক সমাবেশে একেএম সামছুল আলম  মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। 

বিশেষ অতিথি ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক হাজী মোঃ মিজানুর রহমান লিটন, জেলা কৃষকদল সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল বারেক, মো.ফরিদুল ইসলাম নিলয়, সহসাধারন সম্পাদক বেপারী মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, উপজেলা যুবদল আহবায়ক মোঃ হোসেন আলীর, সদস্য সচিব মোঃ সোহেল রানা,  স্বেচ্ছাসেবক আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম, উপজেলা কৃষকদল নেতা আলমঙ্গীর হোসেন বাদল,  সহ কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা তাদের বক্তব্যে কৃষি খাতে সরকারের সহায়তা বৃদ্ধি, কৃষকদের অধিকার নিশ্চিতকরণ এবং তাদের জীবনমান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল বলেন, আমাদের জেলা কৃষকদল মানিকগঞ্জের প্রত্যেকটি উপজেলায় ধারাবাহিকভাবে ইউনিয়ন কমিটি করবে। কৃষকরা দেশের প্রকৃত উন্নয়নের সূর্যদয়। তাদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।

এ সময় জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, সারা দেশের ন্যায় মানিকগঞ্জের কৃষকদের অধিকার আদায় এবং কৃষির সার্বিক উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। একত্রিত হয়ে আমরা নিশ্চিত করতে পারবো, কিভাবে কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। সেই লক্ষ্যে আমরা জেলা কৃষকদল দেশ গঠনে কৃষকদের সাথে কাজ করে যাচ্ছি।

সমাবেশে মহাদেবপুর ও শিবালয় মডেল ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা এই উদ্যোগে পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম