Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাসনাতের আসনে ট্রাকের গতি বাড়াতে বিএনপির সমর্থন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৮ pm ০৫, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন
A A
0

জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হয়ে যাওয়ায়, এ আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপির পক্ষ থেকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। ফলে জামায়াত জোটের প্রার্থী হাসনাতের সঙ্গে এই নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ধানের শীষের কোন প্রার্থী নাই সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিক ভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি, গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবীদ্বার বাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।

বিএনপি সমর্থক দেবীদ্বার পৌর এলাকার আলী আহাম্মদ জানান, বিএনপি’র সকল গ্রুপ ঔক্যবদ্ধভাবে মাঠে নামলে হাসনাত আব্দুল্লাহ চাপে পড়তে পারেন।

অপর দিকে সাবেক সাংসদ বিএনপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, বিএনপি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও তিতুমীর কলেজের জিএস আব্দুল আউয়াল খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপি’র সভাপতি মো. সাইদুর রহমান লিটন এর অবস্থান সম্পর্কে এখনো পরিস্কার হওয়া যায়নি।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম