সারিয়াকান্দিতে ধানের শীষে ভোট চেয়ে প্রার্থীর গণসংযোগ 

পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৩৬, বগুড়া-১ আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি)  বিকেলে পৌর ১নং ওয়ার্ড এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

পৌর বিএনপি’র সহ-সভাপতি, উপজেলা জাসাসের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সহ সভাপতি ইউনুস আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রশিদুজ্জামান ডাবলু, পৌর ১ং ওয়াডের সভাপতি সেলিম রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল মন্ডল উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু, পৌর জাসাসের সহ-সভাপতি রহিদুর রহমান মিলন, সদর ইউনিয়ন জাসাসের সভাপতি সাদিকুল ইসলাম সিহাব, চালুয়াবাড়ী ইউনিয়ন জাসাসের আহবায়ক আব্দুল কাইয়ুম মামুন, সদর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক হিরা মানিক, উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে পৌর ১নং ওয়ার্ড ও সদর ইউনিয়নে তিতপরল এলাকায় উপজেলা জাসাসের আয়োজনে জাসাস শিল্পীদের সাথে নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জারি গান অনুষ্ঠিত হয়। গানে গানে সকল ভোটারদের ধানের শীষে ভোট দানের উৎসাহ দেওয়া হয়।

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist