মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজবাড়ী সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল। এ সময় ওই এলাকার বিনোদপুর থেকে মো. হাফিজুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় অভিযানে তার কাছ থেকে ২ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. হাফিজুল ইসলাম রাজবাড়ী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বুলুর ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

