মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি দীর্ঘ ২২ ঘন্টায়ও। তার সন্ধানে ডুবুরি দল কাজ করছে বলে জানিয়েছে আরিচা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার জয়নুল আবেদিন।
নিখোঁজ ওই যুবকের নাম রেজাউল শিকদার। সে গোয়ালন্দ উপজেলার বাহিরচর শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে। গতকাল বিকাল সাড়ে ৩ টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে আরিচা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার জয়নুল আবেদিন জানায়, ফেরিতে ওঠার সময় রেজাউল শিকদারের সঙ্গে অপর এক যাত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পন্টুনের ওপর ধস্তাধস্তির মধ্যে রেজাউল শিকদার নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করে। সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস। এখনো সন্ধান পাওয়া যায়নি নিখোজ ব্যাক্তিকে। আরিচা স্থল কাম নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার জয়নুল আবেদিন এর সট দেওয়া আছে।

