Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গেম আসক্তিতে ৯ তলা ভবন থেকে লাফিয়ে তিন বোনের মর্মান্তিক মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৫ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৬
in আন্তর্জাতিক
A A
0

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে হৃদয়বিদারক এক ঘটনায় নেমে এসেছে গভীর শোক। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাতে একসঙ্গে তিন নাবালিকা বোন ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। নিহতরা গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটির বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আত্মহত্যার আগে তিন বোন বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২) নিজেদের ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ করে রাখে। গভীর রাতে আশপাশের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেননি। কিছুক্ষণ পর নিচে ভারী কিছু পড়ার শব্দে লোকজন ছুটে আসে। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান, তিন বোনই আগেই নিচে লাফ দিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিন বোন দীর্ঘদিন ধরে একটি কোরিয়ান অনলাইন গেমে মারাত্মকভাবে আসক্ত ছিল। করোনাকাল থেকেই তাদের এই আসক্তি বাড়তে থাকে, যার প্রভাবে তারা নিয়মিত স্কুলে যাওয়াও বন্ধ করে দেয়। এমনকি তারা নিজেদের গেমের প্রিয় চরিত্র অনুযায়ী কোরিয়ান নাম ব্যবহার করত বলেও জানা গেছে।

গেম আসক্তির কারণে তাদের জীবনযাপনে অস্বাভাবিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। খাওয়া, ঘুমানো এমনকি গোসল সবকিছুই তারা একসঙ্গে করত। পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে কান্নার ইমোজির সঙ্গে লেখা ছিল ‘দুঃখিত, বাবা’।

এই মর্মান্তিক ঘটনা তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের সংকট ও অতিরিক্ত গেম আসক্তির ভয়াবহ দিকগুলো নতুন করে সামনে এনেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবার ও সমাজের সময়মতো সচেতনতা না থাকলে এমন ট্র্যাজেডি আরও বাড়তে পারে।

Tags: এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছেগেম আসক্তির কারণে তাদের জীবনযাপনে অস্বাভাবিক ঘনিষ্ঠতাতিন বোন দীর্ঘদিন ধরে একটি কোরিয়ান অনলাইন গেমে মারাত্মকভাবে আসক্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লীগ অ্যাক্টিভ হয়েছে, নির্বাচন বানচালের চেষ্টা চলছে: ইনকিলাব মঞ্চ
  • কক্সবাজারে পুড়ানো হলো জব্দ ৫০০ মিটার কারেন্ট জাল
  • আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ ঋত্বিক ঘটক
  • নরসিংদী-১ আসনে ইব্রাহিম ভুঁইয়ার সমর্থনে চিনিশপুর ইউনিয়নে জনসভা
  • জামালপুরসহ ১৪ আসনে বিজিবি ৯০০ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম