পিরোজপুর প্রতিনিধি:
ছারছীনা দরবার শরীফের জামে মসজিদে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত পালিত হয়েছে।
বাদ মাগরিব থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসুল্লিবৃন্দ দরবার শরীফে নামাজ ও অন্যান্য নফল ইবাদত বন্দেগী পালনের লক্ষ্যে দরবার শরীফের মসজিদে এসে উপস্থিত হতে থাকে। নামাজের পূর্বে এ রাতের তাৎপর্য ও নফল ইবাদতের নিয়ম কানুন ও বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা ও মীলাদ শরীফ পরিচালনা করেন ছারছীনা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রূহুল আমিন আফসারী।
এ সময় মুসুল্লিবৃন্দ নফল নামাজ, জিকির-আজকার, কুরআন তেলাওয়াত, জিয়ারত সহ বিভিন্ন ইবাদতে মশগুল থাকেন।

