Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদী-১: আচরণবিধি উপেক্ষা করে রঙিন পিভিসি ব্যানারে সয়লাব শহর

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৩ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী-১ আসনে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে রঙিন পিভিসি ব্যানার। পৌরশহরের অলিগলি ও বৈদ্যুতিক খুঁটিতে এসব ব্যানার টানানো হলেও এ নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন উঠেছে।

নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, পরিবেশের জন্য ক্ষতিকর এমন কোনো প্রচারসামগ্রী ব্যবহার করা যাবে না। বিশেষ করে প্লাস্টিক বা পিভিসি ব্যানার পরিবেশবান্ধব নয়, ফলে এসব ব্যানার ব্যবহার আচরণবিধির পরিপন্থী হিসেবে বিবেচিত হয়।

বিধিতে আরও বলা হয়েছে, প্রচারণায় শুধুমাত্র পরিবেশসম্মত উপকরণ ব্যবহার করতে হবে এবং নির্ধারিত আকার ও অনুমোদিত স্থানের বাইরে কোনো ব্যানার টানানো যাবে না।

এছাড়া আচরণবিধি অনুযায়ী, সরকারি স্থাপনা, বৈদ্যুতিক খুঁটি, সড়কের গুরুত্বপূর্ণ অংশ কিংবা জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন স্থানে ব্যানার টানানো নিষিদ্ধ। এসব নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট প্রার্থী বা তার পক্ষে প্রচারণাকারীদের বিরুদ্ধে ব্যানার অপসারণ, আর্থিক জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

জানা গেছে নরসিংদী পৌরশহরের রেলক্রসিং, ইনডেক্স প্লাজা, পৌরসভা, আল্লাহু চত্বর ও সাহেপ্রতাব মোড়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে এসব ব্যনার সাটানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আচরণবিধি উপেক্ষা করে রঙিন পিভিসি ব্যানার ব্যবহারে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে নির্বাচনের সমান সুযোগ ও সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

Tags: জাতীয় সংসদ নির্বাচনরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম