Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৯ am ০৪, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, অপরাধ
A A
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক এবং বিতর্কিত পোস্ট প্রকাশের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম, যিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য ছরওয়ারে আলমকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। একই ঘটনায় হ্যাকিং সংশ্লিষ্টদের শনাক্ত করতে মতিঝিলের এজিবি কলোনিতে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।

জামায়াতের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার দিকে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। হ্যাক হওয়ার কিছুক্ষণ পর সেখান থেকে একটি আপত্তিকর ও অননুমোদিত পোস্ট দেওয়া হয়। দলের আইটি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে প্রায় ৩০ মিনিট পর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পায়।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের তদন্তে দেখা গেছে বঙ্গভবনের সাথে সংশ্লিষ্ট একটি সরকারি ই-মেইল ঠিকানা থেকে পাঠানো ‘ফিশিং মেইল’-এর মাধ্যমে আমিরের ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে সরাসরি লিখিত অভিযোগ জমা দেয়।

অভিযোগ পাওয়ার পর রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী জামায়াত নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এরপরই ডিবির পক্ষ থেকে এই আটকের পদক্ষেপ এল। ডিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনের আগ মুহূর্তে একজন শীর্ষ নেতার অ্যাকাউন্ট হ্যাকিংয়ে সরকারি প্রতিষ্ঠানের কর্মীর সংশ্লিষ্টতার অভিযোগটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Tags: অপরাধরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম