এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
নির্বাচনী আচরণ বিধি অমান্য করায় জামালপুর-৩ আসনের দুই প্রার্থীকে অর্থদন্ডে দন্ডিত করেছে মোবাইল কোর্ট। ৩ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বি এম এস আর আলিফ।
জানা যায়, নির্বাচনী আচরণ বিধি অমান্য করে জামালপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের সমর্থকরা বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার ও দেয়ালে ফেস্টুন লাগায়। বিষয়টি মোবাইল কোর্টের দৃষ্টিতে পড়লে মোবাইল কোট নির্বাচনী আচরণ বিধিমালার ২৭(ক)ধারায় ৫ হাজার টাকা জড়িমানা করেন। একই আসনের স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারীকে একই মোবাইল কোর্ট আচরণ বিধি অমান্য করার দায়ে ৫ হাজার টাকা জড়িমানা করেন।
এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বি এম এস আর আলিফ জানান, আইন সবার জন্য সমান। আইন অমান্য করে কেউ পার পাবেনা। আচরণ বিধি অমান্য করলে সকল প্রার্থীকে আইন মোতাকে শাস্তি পেতে হবে।

