বাকেরগঞ্জ সংবাদ দাতা (জাহিদুল ইসলাম)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার বলেছেন, একমাত্র ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হলে প্রতিটি মানুষের সার্বিক ভাগ্যের পরিবর্তন সহ নতুন বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখবে।
তিনি বলেন ১৭ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে মানুষ একটি ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সেই ভোটের মাধ্যমে আবার যদি পুরনো সংস্কৃতি ফিরে আসে তাহলে জুলাই ২৪ আন্দোলনের সার্থকতা কোথায়।
২ ফেব্রুয়ারী সোমবার উপজেলার ভরপাশা ইউনিয়নে নির্বাচনী বিভিন্ন পথসভায় মাওঃ মাহমুদুন্নবী তালুকদার বলেন, চাঁদা বাজ, সন্ত্রাস মুক্ত, বৈষম্যহীন বাকেরগঞ্জ বিনির্মানে ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটা প্রার্থী জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
ইনশাল্লাহ জামায়াতে ইসলামী নির্বাচিত হলে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সমাজ বিনির্মাণে কাজ করবে।
ভোটারদের উদেশ্য তিনি বলেন, সারা বাংলাদেশেই দাড়ি পাল্লার জোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে অন্যান্য আসনের মত বাকেরগঞ্জেও জামায়াতে ইসলামী বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে বিজয়ী হবে।
বাকেরগঞ্জের মানুষের কাছে সময় এসেছে, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল বাজদের ভোটের মাধ্যমে রুখে দিয়ে ন্যায়ের পথের সমাজ বিনির্মাণের সহযোগিতা করা। যে সমাজে থাকবে না কোন অবিচার, সহিংসতা ও জুলুমবাজি।
জাতির কাছে ঘুরে ফিরে এদেশে অনেকবার নির্বাচন এসেছে কিন্তু প্রতিটি নির্বাচনে কূচক্রীমহলের মাধ্যমে জনগণের কন্ঠ চেপে ধরা হয়েছে। কেড়ে নেয়া হয়েছে মানুষের অধিকার।
এবার আপনাদের কাছে সুযোগ এসেছে সমাজের সঠিক প্রতিনিধি নির্ধারণ করার, একমাত্র ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লার বিজয়ই এনে দিতে পারে আধুনিক ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানের সহায়ক।

