Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচনী প্রচারণায় ভিন্ন আমেজ: কাপ্তাইয়ে ট্রাকে চড়ে চলছে সংগীতানুষ্ঠান

Bangla FM OnlinebyBangla FM Online
৯:১৩ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

রিপন মারমা কাপ্তাই (রাঙ্গামাটি)

​আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের উদ্বুদ্ধ করতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ভিন্নধর্মী প্রচার কার্যক্রম শুরু করেছে কাপ্তাই তথ্য অফিস। সোমবার (২ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি কাপ্তাইয়ে বিভিন্ন জনবহুল স্থানে ভ্রাম্যমাণ ট্রাকযোগে এক বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে কাপ্তাই উপজেলা সদরে এই ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এসময় কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর ভ্রাম্যমাণ ট্রাকটি কাপ্তাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। কেপিএম কয়লার ডিপু হরি মন্দির এলাকা। কলবাগান ও কাপ্তাই উপজেলা সদর , ​নতুনবাজার জেটিঘাট এবং শিলছড়ি এলাকা। সংগীতের মাধ্যমে জনসচেতনতা কাপ্তাই তথ্য অফিসের লোকসংগীত দলের সদস্য বাউল শিল্পী বসুদেব মল্লিকের নেতৃত্বে একদল শিল্পী সারাদিন সংগীত পরিবেশন করেন। শিল্পী তালিকায় ছিলেন লিপি দাশ, টুন্টু রাম এবং নিপু মল্লিক। শিল্পীরা তাদের গানের সুর ও বাণীর মাধ্যমে সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচনের নিয়মাবলি এবং নাগরিক সচেতনতা সম্পর্কে উদ্বুদ্ধ করেন।সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, গান মানুষের হৃদয়ে দ্রুত পৌঁছায়। তাই সাধারণ মানুষকে নির্বাচনের গুরুত্ব বোঝাতে এবং স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসার আহ্বান জানাতেই এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান
  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম