(বরিশাল) সংবাদ দাতা
বাকেরগঞ্জে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে করার দায়ে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান মোবাইল আদালতের মাধ্যমে অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।
২ ফেব্রুয়ারী রবিবার দুপুরে উপজেলার ক্যান্টনমেন্ট সংলগ্ন দুধলমৌ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার।
এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন, সরকার কর্তৃক নির্ধারিত বিক্রয় মুল্যে পন্য বিক্রি না করা, লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা, ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।
একই সাথে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ধারা : ৪০(খ) অনুযায়ী ৪ জনকে আসামি করে ৪ টি মামলা ও ৯০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্য মান আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভুমি তন্ময় হালদার জানান

