Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুর্নীতি বন্ধ হলে দেশ এমনিতেই সিঙ্গাপুর হবেঃ নায়েবে আমীর আজহারুল ইসলাম

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৭ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার

“জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সকল সেক্টরে দূর্নীতি বন্ধের পাশাপাশি যাকাত ভিত্তিক অর্থনৈতিক চালু করবে। তাহলে এমনিতেই বাংলাদেশ সিংগাপুর হবে” বলেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।

সোমবার (০২/ফেব্রুয়ারী) বিকালে নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে দুই আসনে জামায়াতের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

নায়েবে আমীর আরও বলেন, একটি দল বলছে জামায়াতের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, দেশ পরিচালনা নয় জামায়াতের দুর্নীতি করার অভিজ্ঞতা নেই। তাই একবার জামায়াতকে নির্বাচিত করুণ দেশের উন্নয়ন হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন, ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণভোটে হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। তবে আগামীর স্বপ্নময় বাংলাদেশে জনগনের সরকার গঠনের মাধ্যমে উন্নয়নের ধারা প্রবাহিত হবে। নয়তো পতিত ফ্যাসিষ্টের গ্যাড়াকলে পড়ে আমাদের প্রিয় জন্মভূমি নিপতিত হবে।

ডাকসু ভিপি সাদিক কায়েম আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর ধরে আমাদের উত্তরবঙ্গে ব্যাপক সম্ভাবনা থাকলে শুধুমাত্র যোগ্য ও সৎ নেতৃত্বের হাতে ক্ষমতা না থাকায় পদে পদে বৈষম্যের শিকার হতে হয়েছে রংপুরসহ এই জনপদের মানুষদের। আমরা আর অবহেলিত থাকতে চাইনা। আমরা এগিয়ে যেতে চাই।

নির্বাচনী সভায় নীলফামারী জেরা সহঃ সেক্রেটারী ও শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থি আলফারুক আব্দুল লতীব। তিনি নির্বাচনী ইস্তেহার তুলে ধরার পাশাপাশি উপস্থিত হাজারো জনতার কাছে ভোট দাবী করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহঃ সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মাদ আব্দুর রশীদ, নীলফামারী জেলা আমীর মাওঃ আব্দুস সাত্তার।

Tags: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিজামায়াতের নির্বাচনী প্রচারণায়ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান
  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম