Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৮ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in অন্যান্য
A A
0

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমিতে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন প্রধান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম রফিকুল ইসলাম বাচ্চু।

উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন করেন একাডেমির দাতা আরফান আলী প্রধান, মিজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সদর উদ্দিন শেখ খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালাহ্ উদ্দিন আহমেদ মিলন বলেন, “এই প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

শেষ দিনে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান
  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম