Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইনসাফের বাংলাদেশ গড়তে হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে: সাদিক কায়েম

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৭ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নতুন সম্ভাবনার বাংলাদেশ ও ইনসাফের বাংলাদেশ গড়তে হলে জনগণকে অবশ্যই গণভোটে হ্যাঁ এবং নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিতে হবে। তিনি বলেন, এতে জনগণের সরকার গড়ে উঠে দেশের উন্নয়নের প্রকৃত ধারা প্রবাহিত হবে, না হলে পতিত ফ্যাসিস্টদের কায়দায় দেশ আবার নিপতিত হবে।

সাদিক কায়েম সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নীলফামারীর সৈয়দপুরে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষের ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দেশব্যাপী হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। নীলফামারী ও রংপুর জেলার ক্যাম্পেইনেও তিনি নেতৃত্ব দিচ্ছেন।

সৈয়দপুরে ক্যাম্পেইনকালে তার সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এজিএস ফেরদৌস আল হাসান, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, ছাত্রশিবির নীলফামারী শহর সভাপতি মাজেদুর রহমান, নীলফামারী-৪ আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খাঁন ও সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ।

সাদিক কায়েম আরও বলেন, “স্বাধীনতার ৫৫ বছর ধরে উত্তরবঙ্গবাসী অবহেলিত। যোগ্য ও সৎ নেতৃত্ব না থাকায় বৈষম্যের শিকার হতে হয়েছে। তাই এবার ইনসাফের বাংলাদেশ গড়তে আমরা ১১ দলীয় জোটের নির্ভরযোগ্য নেতাদের সংসদে পাঠাবো। নীলফামারীর এই আসনেও সময়ের কান্ডারী ডা. শফিকুর রহমানকে বিজয়ী করতে হাফেজ আব্দুল মুনতাকিমকে সমর্থন করবো।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে গণভোটে হ্যাঁ কে বিজয়ী করতে হবে। হাঁ মানে স্বাধীনতা, না মানে শোষণ; হাঁ মানে হাদী, না মানে মোদি। ভোটের দিন প্রথমে হ্যাঁ নিশ্চিত করে তারপর দাড়িপাল্লায় সীল মারলে দেশ ও সরকার সমানভাবে এগিয়ে যাবে।

সাদিক কায়েম ঢাকা থেকে এয়ার স্টার বিমানযোগে সৈয়দপুরে এসে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। এরপর তিনি পুলিশ বক্সের সামনে গণভোটের হ্যাঁ ভোটের ক্যাম্পেইন শুরু করেন। শহরের শহীদ ডা. কিজরুল হক সড়ক ও শেরে বাংলা সড়কে গণসংযোগ কার্যক্রমের অংশ নেন। পরে তিনি নীলফামারী শহর ও কিশোরগঞ্জ স্টেডিয়ামে জনসভায় অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যায় রংপুরের উদ্দেশ্যে রওয়া হবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির
  • সাতক্ষীরায় প্রশাসনের পদক্ষেপে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
  • চাটখিলে যৌথবাহিনীর নির্বাচনী মহড়া, জনমনে স্বস্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম