Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াত আমীরের সমাবেশ ঘিরে কুলাউড়ায় ব্যাপক প্রস্তুতি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০১ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আসন্ন সমাবেশকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সমাবেশস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার সমাবেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান,শান্তিপূর্ণভাবে জনসভা আয়োজনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী,জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী এবং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম।

এছাড়াও উপস্থিত ছিলেন;সাবেক উপজেলা আমীর খন্দকার আব্দুস সোবহান,নায়েবে আমীর মো. জাকির হোসেন,মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন,শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার এবং বিশিষ্ট সাংবাদিক নেতা শাকিল রশিদ চৌধুরীসহ আরও অনেকে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। তিনি বলেন, “আমীরে জামায়াতের আগমনকে ঘিরে কুলাউড়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশকে সফল করতে স্থানীয় জামায়াত ও এর অঙ্গ-সংগঠনগুলো সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

আয়োজক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির
  • সাতক্ষীরায় প্রশাসনের পদক্ষেপে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
  • চাটখিলে যৌথবাহিনীর নির্বাচনী মহড়া, জনমনে স্বস্তি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম