Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াত ক্ষমতায় এলে গণমাধ্যম হবে পূর্ণ স্বাধীন, দুর্নীতি হবে নির্মূল: আমির মিজানুর রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৫ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0
​সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে কোনো দুর্নীতির সুযোগ থাকবে না এবং গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার অধিকার পাবে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার।

​আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে ১১ দলীয় জোটের ‘প্রেস মিডিয়া সেল’ আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​মিজানুর রহমান মাস্টার বলেন, – রাণীশংকৈল হাসপাতালকে আমি ৩০০ বেডে উন্নীত করবো, শুকিয়ে যাওয়া কুলিক নদী খননক করবো।… আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, আমরা শিক্ষা ব্যবস্থাকে সম্পুর্ণ ঢেলে সাজাবো, বেকারদেরকে বিনা টাকায় চাকুরি দেবো…দক্ষ জনশক্তি গড়ে তুলবো।.

মৃতপ্রায় নদীগুলো খনন করে সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনা হবে, যাতে কৃষকরা উপকৃত হয় এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা পায়।সভায় রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) ও রানীশংকৈল প্রেসক্লাবের সদস্যসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় এনসিপি’র যুগ্ম-মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান, জেলা প্রেস মিডিয়া সেলের সভাপতি শাহজালাল জুয়েল এবং পৌর জামায়াতের আমির আব্দুল মাতিন বিশ্বাস।

​অনুষ্ঠানে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম ও যুববিভাগ সভাপতি মোকাররম হোসাইনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের মধ্যে প্রশ্নমূলক বক্তব্য দেন- সফিকুল ইসলাম শিল্পী, আশরাফুল আলম, হুমায়ুন কবির,খুরশিদ আলম শাওন, ফারুক আহমেদ, মোবারক আলী, আনোয়ারুল ইসলাম,এ,কে আজাদ, নাজমুল আলম, আব্দুল জব্বার প্রমুখ। সভা সঞ্চালনা করেন ছাত্র শিবির নেতা শাহ জামাল জুয়েল।

Tags: জামায়াতদুর্নীতিনির্বাচনস্বাধীন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘১২ তারিখ দেশবাসী একটি নতুন বাংলাদেশ পাবে’
  • জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান
  • বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ফার্মেসিতে অভিযান, ৪ প্রতিষ্ঠানে জরিমানা
  • দুর্নীতি বন্ধ হলে দেশ এমনিতেই সিঙ্গাপুর হবেঃ নায়েবে আমীর আজহারুল ইসলাম
  • জয়পুরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে পথসভা ও মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম