Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেখার হাওরে বাঁধে ধস, ফসলের নিরাপত্তা নিয়ে শঙ্কা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১৩ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের ছাইয়া কিত্তা ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

১৮ নম্বর পিআইসি প্রকল্পের অধীনে নির্মাণাধীন ১৮৮১ মিটার বাঁধের একাধিক স্থানে ফাটল দেখা গেছে। স্থানীয় কৃষক ও প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কয়েক বছর আগে বর্ষার সময় ড্রেজার মেশিন ব্যবহার করে মহাসিং নদী ও বাঁধের পাশ থেকে ভিট বালু উত্তোলন করা হয়েছিল। ফলে বাঁধের দুই পাশে গভীর গর্ত সৃষ্টি হয় এবং বাঁধ নির্মাণের সময় ধস ও ফাটল দেখা দিয়েছিল।

গত কয়েক বছরেও বাঁধের বিভিন্ন অংশে পুনরায় ফাটল ও ধস দেখা গেছে। চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে আবারও ছাইয়া কিত্তা অংশে ধস ও ফাটল সৃষ্টি হয়েছে। নদীর পানি কমে যাওয়ায় বাঁধের মহাসিং নদীর অংশে মাটি ধসে পড়েছে এবং একাধিক স্থানে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষকরা বলছেন, নদীর গভীর গর্ত ও অপরিকল্পিত পানি নিষ্কাশনের কারণে প্রতি বছরই নতুন করে বাঁধে ধস দেখা দেয়। তারা গাছের ভল্লি ও জিও ব্যাগ ব্যবহার করে বাঁধ মজবুত করার আহ্বান জানিয়েছেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন:

১৮ নম্বর পিআইসি কমিটির সাধারণ সম্পাদক সুন্দর আলী বলেন, “প্রায় ৮০ ভাগ কাজ শেষ হলেও শেষ পর্যায়ে ছাইয়া কিত্তার অংশে ফাটল ও ধস দেখা দিয়েছে। নতুন করে কাজ করতে হবে।”

প্রকল্প সভাপতি দুদু মিয়া জানান, অতিরিক্ত ২৪১ মিটার কাজ যুক্ত করা হয়েছে। মহাসিং নদীর পানি কমে যাওয়ায় গর্ত ও ফাটল সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো হাওরের ফসল ঝুঁকিতে পড়বে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। শীঘ্রই সার্ভে টিমের মাধ্যমে ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃষকরা দৃঢ়ভাবে বাঁধের টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি জানিয়েছেন, যাতে বোরো ফসল সুরক্ষিত রাখা যায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান
  • বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ফার্মেসিতে অভিযান, ৪ প্রতিষ্ঠানে জরিমানা
  • দুর্নীতি বন্ধ হলে দেশ এমনিতেই সিঙ্গাপুর হবেঃ নায়েবে আমীর আজহারুল ইসলাম
  • জয়পুরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে পথসভা ও মিছিল
  • নীলফামারীতে জনগণের মুখোমুখি ছয় প্রার্থী, আশ্বাস দিলেন নিরাপদ জেলা গড়ার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম