মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এবং জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
কর্মসূচিটি আয়োজন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ সিরাজগঞ্জ। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালেই গণপূর্ত ভবন, সিরাজগঞ্জ অফিসের সামনে সারাদেশের ন্যায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সভাপতিত্ব করেন কারিগরি ছাত্র-সংগ্রাম পরিষদ সিরাজগঞ্জের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান। এতে বক্তব্য রাখেন:
আইডিবি সিরাজগঞ্জের মোঃ আব্দুল জব্বার
শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোর্শেদ মিয়া
চাকুরি বিষয়ক সম্পাদক মোঃ শাহাদত হোসেন
ছাত্রবিষয়ক সম্পাদক তানভীর আহমেদ
গণপূর্ত অধিদফতর সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল-নাহিদ
পলিটেকনিক ইনস্টিটিউট সিরাজগঞ্জের শিক্ষার্থী রাউফুল হাসান, তানভীর আলম, ফেরদৌস হাসান, মোস্তাকিন, শৈবাল কুমার, রেদোয়ানসহ অন্যান্যরা।
উক্ত মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, কৌটা সংরক্ষণ প্রস্তাব উচিত নয়, কারণ এটি অন্যান্য যোগ্য প্রার্থীদের সুযোগকে সীমিত করতে পারে। তারা সরকারের কাছে এই প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানান।

