Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আবারও বাড়লো এলপিজি গ্যাসের দাম

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৩ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, অর্থনীতি
A A
0

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা ৬টা থেকেই সারাদেশে নতুন এই মূল্য কার্যকর হবে।

অটোগ্যাসের দামও ঊর্ধ্বমুখী: এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বাড়ানো হয়েছে। এখন থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম হবে ৬২ টাকা ১৪ পয়সা (মূসকসহ)। এর আগে জানুয়ারি মাসে অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

সমন্বয়ের পরিসংখ্যান: বিইআরসি জানায়, গত ৪ জানুয়ারি সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়। ঠিক এক মাসের মাথায় আন্তর্জাতিক বাজারের দোহা কন্ট্রাক্ট প্রাইস (সিপি) ও ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এই নতুন মূল্য নির্ধারণ করা হলো।

Tags: এলপিজি গ্যাসের দাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ফার্মেসিতে অভিযান, ৪ প্রতিষ্ঠানে জরিমানা
  • দুর্নীতি বন্ধ হলে দেশ এমনিতেই সিঙ্গাপুর হবেঃ নায়েবে আমীর আজহারুল ইসলাম
  • জয়পুরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে পথসভা ও মিছিল
  • নীলফামারীতে জনগণের মুখোমুখি ছয় প্রার্থী, আশ্বাস দিলেন নিরাপদ জেলা গড়ার
  • জুলাই গণ–অভ্যুত্থান: শেখ হাসিনার নামে ৬৬৩ মামলা, ৪৫৩টি হত্যা মামলা – টিআইবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম