Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নড়াইলে জমিজমা নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৬ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মো. ইছুব মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. ইছুব মোল্যা ওই গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। আহতরা হলেন—খামারবাড়োখালি গ্রামের ইসরাফুল মুন্সির দুই ছেলে, ফিরোজ ও আসরাফুল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইছুব মোল্যা ও তার চাচাতো ভাই আতা মোল্যার মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সোমবার সকাল ৯টার দিকে জমি সংক্রান্ত কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইছুব, ফিরোজ ও আসরাফুল জখম হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মো. ইছুব মোল্যাকে মৃত ঘোষণা করেন। বাকি দুই আহতকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানিয়েছেন, সংঘর্ষের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে পথসভা ও মিছিল
  • নীলফামারীতে জনগণের মুখোমুখি ছয় প্রার্থী, আশ্বাস দিলেন নিরাপদ জেলা গড়ার
  • জুলাই গণ–অভ্যুত্থান: শেখ হাসিনার নামে ৬৬৩ মামলা, ৪৫৩টি হত্যা মামলা – টিআইবি
  • বাউফলে শিবির নেতার বিএনপিতে যোগদান
  • শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম