অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ ও মধ্যনগর অস্থায়ী সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ২টি এয়ার গান ও এ্যামুনেশন ৯৬৫ রাউন্ড (সিসা) সহ ২জন গ্রেপ্তার হয়েছে।
রোববার দুপুরে মধ্যনগর সদরস্থ ঝুমকা ইলেকট্রনিক্স থেকে যৌথ অভিযানে মোঃনেহার উদ্দীনের পুত্র মোঃজাহাঙ্গীর আলম(৩২) ও প্রীতিম ইলেকট্রনিক্স ভবনের ২য় তলার থেকে মোঃ মিজানুর রহমান ফরহাদ @ পরাগ (৩৬) গ্রেপ্তার।এসময় দুজনের কাছ থেকে দুটি এয়ারগান উদ্ধার ও ৫পেকেটে ৯৬৫রাউন্ড (সিসা)গুলি উদ্ধার করা হয়।
যার এফআইআর নং-২,১/২/২৬; জি আর নং-৮,ধারা- 25B(1)(b) The Special Powers Act, 1974 তৎসহ বন্য প্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ এর ৪৯ রুজু করা হয়।বিষটি নিশ্চিত করে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন গণমাধ্যমে জানান সোমবার পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

